২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মাওবাদী হামলায় ট্রেন লাইনচ্যুত, নিহত ৮০

ভারতের পশ্চিমবঙ্গে মাওবাদীদের বোমা বিস্ফোরণে লাইনচ্যুত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে নিহতের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে দুইশতাধিক মানুষ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 02:30 AM

Updated : 25 Aug 2022, 11:19 AM

নয়া দিল্লি, সারদিহা, ভারত, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টাস/এএফপি)- ভারতের পশ্চিমবঙ্গে মাওবাদীদের বোমা বিস্ফোরণে লাইনচ্যুত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে নিহতের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে দুইশতাধিক মানুষ। পুলিশ একথা জানিয়েছে। ঝাড়গ্রামে বৃহস্পতিবার রাত দেড়টার ওই বিস্ফোরণে রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতেই মুম্বাইগামী যাত্রীবাহী ট্রেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ১৩ টি বগি লাইনচ্যুত হয় এবং উল্টোদিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। ভারতের সংবাদ সংস্থা 'পিটিআই' এর কাছে টেলিফোনে হামলার দায় স্বীকার করেছে পুলিশের ওপর হামলা চালিয়ে আসা মাওবাদী-সমর্থিত 'পিপলস কমিটি'। তবে এ ব্যাপারে বিস্তারিত জানায়নি পিটিআই। পশ্চিমবঙ্গের পুলিশ প্রধান ভূপেন্দর সিং দুর্ঘটনাস্থল থেকে সাংবাদিকদের বলেছেন, "এ ঘটনায় মাওবাদীদের হাত থাকার আলামত স্পষ্ট।" রেললাইনে মাওবাদীদের ছড়ানো ছিটানো লিফলেট খুঁজে পাওয়া গেছে বলে জানান তিনি। পশ্চিমবঙ্গ পুলিশ ইন্সপেক্টর জেনারেল সুরজিত কর পুরকায়স্থ এএফপিকে জানান, "এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ তে। আরো লাশ উদ্ধার করা হচ্ছে।" আহতদের ৮০রও বেশি জনকে খড়গপুর রেলওয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে কারো কারো অবস্থা আশঙ্কাজনক। ট্রেনের বিধ্বস্ত ১৩ টি বগি থেকে আরো লাশ পাওয়া যেতে পারে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। মাওবাদী গেরিলাদের ধারাবাহিক হামলার এটিই সা