২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ সংকটের আশঙ্কায় মালয়েশিয়া

ভতুর্কি কমিয়ে সরকারি ব্যয় সংকোচন না করলে গ্রীসের মতো মালয়েশিয়ার ঋণ সংকটে পড়ার ঝুঁকি রয়েছে বলে বৃহস্পতিবার এক মন্ত্রী সতর্ক করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 04:32 PM

Updated : 25 Aug 2022, 11:15 AM

কুয়ালালামপুর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভতুর্কি কমিয়ে সরকারি ব্যয় সংকোচন না করলে গ্রীসের মতো মালয়েশিয়ার ঋণ সংকটে পড়ার ঝুঁকি রয়েছে বলে বৃহস্পতিবার এক মন্ত্রী সতর্ক করেছেন। ভর্তুকি কমানো বিষয়ক সরকারের পরামর্শদাতা কমিটির প্রধান ও প্রধানমন্ত্রী দপ্তরের মন্ত্রী ইদ্রিস জালা বলেন, ঋণ সংকট এড়াতে পেট্রোল, বিদ্যুৎ ও খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ভর্তুকি কমাতে হবে। সেক্ষেত্রে এ সব পণ্যের মূল্য বেড়ে যাবে। তিনি জানান, ভর্তুকি না কমালে দেশটির বর্তমান জিডিপির ৫৪ শতাংশ ঋণ ২০১৯ সালের মধ্যে ১০০ শতাংশে পৌঁছাবে। পরামর্শদাতা কমিটি বুধবার এ সংক্রাস্ত পরিকল্পনা প্রকাশ করেন। সেখানে ভর্তুকি কমানোর বিষয়টি জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এ সব ব্যাখা দেওয়া হয়। সরকার এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ইদ্রিস ইউরোপীয় ইউনিয়নভুক্ত ঋণ সংকটগ্রস্ত দেশ গ্রিসের উল্লেখ করে বলেন, "আমরা আরেকটি গ্রিস হতে চাই না।" কুধবার এ প্রস্তাব নিয়ে মন্ত্রিপরিষদে আলোচনা হলেও ভর্তুকি কমানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে আরো কয়েক মাস লাগবে বলে সরকারের এক মুখপাত্র রয়টার্সকে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ /এএইচ/এলকিউ/২২৩০ ঘ.