২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সফল উপস্থাপনার ৩টি কৌশল

কারো সাথে কথা বলার সুযোগ পাওয়া গেলে আপনি আপনার প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ইতিবাচকভাবে তুলে ধরতে পারেন। আর এর মাধ্যমে আপনার পরিকল্পনা বিনিময় করে গুরুত্ব আদায় করে নিতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 04:59 AM

Updated : 25 Aug 2022, 11:17 AM

মে ২৭, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স লাইফ!)- কারো সাথে কথা বলার সুযোগ পাওয়া গেলে আপনি আপনার প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ইতিবাচকভাবে তুলে ধরতে পারেন। আর এর মাধ্যমে আপনার পরিকল্পনা বিনিময় করে গুরুত্ব আদায় করে নিতে পারেন। কিন্তু কথা বললেই তো আর সব কাজ হয় না। তার জন্য প্রয়োজন যথাযথভাবে উপস্থাপন। কারণ উপস্থাপনে ব্যর্থতা আপনার সবকিছুই পণ্ড করে দিতে পারে। হার্বার্ড বিজনেস রিভিউ এবং www.hrb.org যৌথভাবে দ্রুত ব্যবহারিক ব্যবস্থাপনা পরামর্শ হিসেবে বুধবার তিনটি কৌশল বাতলে দিয়েছে। এই কৌশলগুলো প্রয়োগ করে আপনি সফল হতে পারেন : ১. বাড়ির কাজ বাড়িতে শেষ করে আসুন। খুঁজে বের করুন আপনার ওপরের কর্মকর্তারা কিসে গুরুত্ব আরোপ করছেন। ওপরের কর্মকর্তারা যে বিষয়ে গুরুত্ব দিচ্ছেন এ বিষয়ের ওপর কয়েকটি পয়েন্ট বের করুন, যা আপনার কাজের সঙ্গে সম্পর্কিত এবং যে কারণগুলো প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ। ২. এরপর কোনো এক সুযোগে আপনার শীর্ষ কর্মকর্তার সামনে খুব অল্প কথায় মূল পয়েন্টগুলো আত্মবিশ্বাসের সঙ্গে বলে ফেলুন। ৩. পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। যদি শীর্ষ কর্মকর্তা বিষয়টিতে আগ্রহ বোধ না করেন তবে তাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং চলে আসুন। আপনি কী বলছেন তার চেয়ে আপনার আচার-ব্যবহার কেমন সেটা বেশি গুরুত্বপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫০ঘ.