সিউল, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- উত্তর কোরিয়া বুধবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে শেষ সংযোগ সড়ক ও সীমান্ত ক্রসিং বন্ধের নতুন হুমকি দিয়েছে।
দক্ষিণ কোরিয়া সীমান্ত এলাকায় উত্তরের বিরুদ্ধে অপপ্রচার চালালে তারা এ সংযোগ ছিন্ন করবে বলে জানিয়েছে।
দক্ষিণের সঙ্গে সব ধরনের যোগাযোগ ছিন্ন করার একদিন পরই পিয়ংইযং বলেছে, দক্ষিণের সঙ্গে শেষ সড়ক সংযোগটিও বন্ধ করে দেওয়ার কথা ভাবছে তারা। এতে করে কয়েসং যৌথ শিল্প পার্কে উৎপাদন ব্যাহত হবে।
উত্তর কোরিয়া বলছে, দক্ষিণ কোরিয়া তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে সংঘাত বাধানোর চেষ্টায় জাহাজডুবিতে তাদের জড়িত থাকার ভুয়া প্রমাণ দিয়েছে।
ফলে এর ভিত্তিতে কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে দক্ষিণের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
জাহাজডুবি নিয়ে দুই কোরিয়ার উত্তেজনার মধ্যে মিত্র দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে একত্মতা প্রকাশ করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বর্তমানে সিউল সফরে গেছেন। হিলারি বলেছেন, আন্তর্জাতিক স
bdnews24