কাবুল, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদে গত সপ্তাহের আত্মঘাতী হামলাসহ গত বছর থেকে একর পর এক বোমা হামলার অভিযোগে আফগানিস্তানে একদল তালেবান জঙ্গি গ্রেপ্তার হয়েছে। আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা একথা জানায়।
গোয়েন্দা সংস্থাটি মঙ্গলবার একটি বিবৃতিতে জানায়, আটককৃত ৭ তালেবান জঙ্গির ওই দলটির প্রধান ঈদে গুল পাকিস্তানে বসে হামলার পরিকল্পনা করার কথা স্বীকার করেছেন।
সংস্থাটি আরো জানায়, আটককৃতরা গত বছর থেকে এ পর্যন্ত আফগান ও বিদেশি নাগরিকদের ওপর ৮ টি আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। এসব হামলায় বহু লোক হতাহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৪ ঘ.
bdnews24