২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরকে শাস্তি দিতে চীনের সাহায্য চায় দক্ষিণ কোরিয়া

টর্পেডো হামলার জন্য উত্তর কোরিযাকে শাস্তি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টায় চীনের সমর্থন চায় দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং যুদ্ধের হুমকি দেওয়ায় এর বিরুদ্ধে সক্রিয় হতে চীনকে চাপ দিচ্ছে সিউল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 02:35 PM

Updated : 25 Aug 2022, 11:10 AM

সিউল, মে ২৫, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- টর্পেডো হামলার জন্য উত্তর কোরিযাকে শাস্তি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টায় চীনের সমর্থন চায় দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং যুদ্ধের হুমকি দেওয়ায় এর বিরুদ্ধে সক্রিয় হতে চীনকে চাপ দিচ্ছে সিউল। চীনের শীর্ষ কর্মকর্তা ইউ দায়েই মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউ মায়ুং হানের সঙ্গে সিউলে বৈঠক করেন। বৈঠক শেষে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, চীন পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেছে বলেই মনে হচ্ছে। কোরিয়া উপদ্বীপের এ সংকটে রাজনৈতিক সমর্থন আদায়ের জন্য দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউ কূটনৈতিক তৎপরতা জোরদার করছেন। অন্য অনেক দেশই জাহাজডুবি নিয়ে পিয়ংইয়ংকে দায়ী করলেও চীন এ পর্যন্ত জনসম্মুখে উত্তর কোরিয়াকে দোষারোপ করেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে প্রস্তাবে চীনের ভটো দেওয়ার ক্ষমতা আছে। অবশ্য চীন এবার উত্তর কোরিযাকে শাস্তি দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিটনের চাপের মুখে রয়েছে। বর্তমানে হিলারি বেইজিং সফর করছেন। আন্তর্জাতিক তদন্তে উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরীয় যুদ্ধজাহাজ ডুবির ঘটনাটি নিশ্চিত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি মায়ুং বাক সোমবার উত্তর কোরিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দেন। অন্যদিকে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইল সেনাবাহিনীকে সতর্কবস্থায় রেখেছেন। এতে করে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা আরো বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০৩০ ঘ.