২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে আলোচনার আহ্বান জানাল পাকিস্তান

আস্থা গড়তে সোমবার ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী ও অর্থবহ আলোচনার আহ্বান জানিয়েছে পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আস্থার ঘাটতিকেই দু'দেশের সম্পর্কে প্রধান প্রতিবন্ধকতা হিসাবে উল্লেখ করার পর পাকিস্তান এ আহ্বান জানাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 12:44 PM

Updated : 25 Aug 2022, 10:58 AM

ইসলামাবাদ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আস্থা গড়তে সোমবার ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী ও অর্থবহ আলোচনার আহ্বান জানিয়েছে পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আস্থার ঘাটতিকেই দু'দেশের সম্পর্কে প্রধান প্রতিবন্ধকতা হিসাবে উল্লেখ করার পর পাকিস্তান এ আহ্বান জানাল। নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সিং বলেন, ভারত সব বিষয় নিয়েই পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। কিন্তু আস্থার সঙ্কটটাই এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান জানায় তারাও এ ব্যাপারে একমত এবং এ আস্থা সঙ্কট দূর করা উচিত। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল বাসিত বলেন, "স্পষ্টতই পারস্পরিক আস্থায় ঘাটতি আছে এবং আমাদের দুপক্ষের মধ্যে শক্ত ভিত্তির ওপর আস্থা গড়ে তোলা প্রয়োজন। যাতে করে দু দেশ ও এর জনগণ শান্তি ও সমৃদ্ধিতে বসবাস করতে পারে।" তিনি আরো বলেন, "আর এ দৃষ্টিকোণ থেকেই ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী ও অর্থবহ আলোচনার দিকে তাকিয়ে আছে পাকিস্তান। যাতে করে দু দেশ সব বিরোধ ও সংঘাত মুক্ত হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪১ ঘ.