কান, ফ্রান্স, মে ২৪, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কান উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জয় করেছে থাইল্যান্ডের চলচ্চিত্র 'আঙ্কল বোনমি হু ক্যান রিকল হিজ পাস্ট লিভস'। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এপিচাপং ওয়েরাসেতাকুল।
রোববার এ ঘোষণা দেওয়া হয়।
রহস্যময় জন্মান্তরবাদকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্রটিতে একজন চাষী কীভাবে তার আসন্ন মৃত্যুকে মোকাবিলা করে তাই নিয়ে কাহিনী বিন্যস্ত হয়েছে।
এপিচাপং কান চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পাম ডি'ওর পুরস্কার গ্রহণকালে বলেন, "আমি থাইল্যান্ডের সব অতীন্দ্রীয় ও অশরীরী আত্মাদের ধন্যবাদ জানাচ্ছি, যাদের কারণে আজ আমি এখানে আসতে পেরেছি।"
এবারের বিচারকমণ্ডলীর প্রধান ছিলেন মার্কিন চলচ্চিত্র পরিচালক টিম বার্টন।
এপিচাপং এর আগেও কান উৎসবে পুরস্কার পেয়েছেন। তবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার প্রথমবারের মতো অর্জন করলেন।
যখন উৎসব চলছে তখন তার দেশ থাইল্যান্ডে সরকার ও সরকারবিরোধীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। দেশ অচলাবস্থার মধ্যে। এসব কিছুই উৎসব চলাকালে তার চিন্তাজুড়ে ছিল বলে জানান তিনি।
শ্রেষ্ঠত্বের দৌড়ে আরো এপিচাপং কে আরো দুটো চলচ্চিত্রের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা করতে হয়েছে। চলচ্চিত্র দু'টি হচ্ছে, মাইক লিগস'র 'এনাদার ইয়ার' ও স্কাভির বেওভোইস'র 'অব গডস এন্ড ম্যান'।
১৯৯০ সালে আলজেরিয়ায় সাত ভিক্ষুকে হত্যার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র রানার-আপ খেতাব জয় করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৭ঘ.
bdnews24