২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ঘাঁটি নিয়ে ওকিনাওয়ায় ক্ষোভ

জাপানের প্রধানমন্ত্রী ইউকিও হাতোয়ামা রোববার ওকিনাওয়ার মার্কিন বিমান ঘাঁটি তুলে দেওয়ার প্রতিশ্র"তি থেকে সরে এসছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় জনগণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 01:57 PM

Updated : 25 Aug 2022, 10:53 AM

টোকিও , মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জাপানের প্রধানমন্ত্রী ইউকিও হাতোয়ামা রোববার ওকিনাওয়ার মার্কিন বিমান ঘাঁটি তুলে দেওয়ার প্রতিশ্র"তি থেকে সরে এসছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় জনগণ। ঘাঁটির বিষয়টি নিয়ে ওকিনাওয়ার গভর্নরের সঙ্গে হাতোয়ামার বৈঠককালে ক্ষুব্ধ লোকজন 'বাড়ি ফিরে যাও" শ্লোগান দিয়ে বিক্ষোভ করেছে। হাতোয়ামা জানান, ২০০৬ সালের যুক্তরাষ্ট্র-জাপানের চুক্তি অনুযায়ী ফুতেনমা বিমান ঘাঁটিকে উত্তর ওকিনাওয়ার প্রত্যন্ত অঞ্চল নাগো শহরের হেনেকো তে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওকিনাওয়ার গর্ভনর হিরোকাজু নাকাইমার সঙ্গে বৈঠকে একথা জানান হাতোয়ামা। কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরোকাজু জানান, এ পরিকল্পনা মেনে নেওয়া কঠিন। জবাবে হাতোয়ামা বলেন, মার্কিন ঘাঁটি নিয়ে ওকিনাওয়ার জনগণের উদ্বেগ এবং ক্ষোভের কারণ তিনি বোঝেন। কিন্তু স