২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি পণ্য বর্জনের আন্দোলনে আব্বাস

পশ্চিম তীরে বসতিস্থাপনকারী ইসরায়েলিদের বানানো পণ্য সামগ্রী বর্জনের ডাক দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 11:57 AM

Updated : 25 Aug 2022, 10:54 AM

রামাল্লা, পশ্চিম তীর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিম তীরে বসতিস্থাপনকারী ইসরায়েলিদের বানানো পণ্য সামগ্রী বর্জনের ডাক দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। শনিবার ফিলিস্তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তাদের এসব পণ্য পরিহার করতে বলেন তিনি। এ প্রচারাভিযান ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেওয়ার-- এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন আব্বাস। যুক্তরাষ্ট্র ইসরায়েল-ফিলিস্তিন পরোক্ষ শান্তি আলোচনায় মধ্যস্থতা করার কারণে আব্বাসকে এ ধরনের কোনও কিছু করা থেকে বিরত থাকতে বলেছিল। আব্বাস অবশ্য স্বেচ্ছাসেবীদের জন্য দরজা খোলা রেখেছেন। যাতে তারা আসবাবপত্র থেকে শুরু করে মদ ও কোমল পানীয়ের বিস্তারিত তালিকা সম্বলিত লিফলেট বিলি করতে পারে। রামাল্লাভিত্তিক ফিলিস্তিন কর্তৃপক্ষ ফিলিস্তিনের মাকের্ট থেকে এসব পণ্য নিষিদ্ধ করেছে। আব্বাস বলেন, "আমি ফিলিস্তিনি নাগরিকদের একই কাজ করতে বলছি, বলছি এসব পণ্য বর্জন করতে।" প্রধানমন্ত্রী সালাম ফায়াদের নেতৃত্বে শুরু হওয়া এ পণ্য বর্জন প্রচারাভিযান নিয়ে প্রথমবারের মতো জনসমক্ষে কথা বললেন আব্বাস। আব্বাসের বাড়ির দরোজায় একটি স্টিকার লাগানো রয়েছে, যেখানে লেখা আছে, "বসতি পণ্য মুক্ত।" তিনি বলেন, "আমরা ইসরায়েলের বিরুদ্ধে উস্কানি দিচ্ছি না। আমরা ইসরায়েল থেকে আসা পণ্য বর্জনও করতে চাচ্ছি না।" এটি ইসরায়েলের তৈরি পণ্য থেকে বসতিস্থাপনকারীদের তৈরি পণ্য আলাদা করার চেষ্টা বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, ফিলিস্তিনি ভোক্তারা ইসরায়েলি পণ্যের উপর অনেকাংশেই নির্ভরশীল। ইসরায়েলের অর্থমন্ত্রী জুভাল স্টেইনিৎজ শুক্রবার বলেন, শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সা