বেইজিং, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব চীনের জিয়াংঝি প্রদেশে রোববার একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে কমপক্ষে ১০ জন নিহত এবং ৫৫ জনের বেশি আহত হয়েছেন।
সরকারি বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।
ট্রেনটি সাংহাই থেকে জিয়াংঝির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইলিন শহরে যাচ্ছিল।
ভোরে জিয়াংঝির ঝড়কবলিত জেলাগুলোর মধ্য দিয়ে যাওয়ার সময় ভূমিধসের কবলে পড়ে ট্রেনটির ১৭টি বগির ৮টি লাইনচ্যুত হয়ে যায়।
সিনহুয়া জানায়, ট্রেনটিতে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে ধ্বংসাবশেষ সরাতে বিঘ
bdnews24