২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ভাবস্থায় বেশি কফিপান ক্ষতিকর

গর্ভাবস্থায় দিনে ছয় কাপ কফি গ্রহণ করলে অপেক্ষাকৃত ছোট আকারের শিশু জন্ম দেন নারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2010, 10:06 AM

Updated : 25 Aug 2022, 10:51 AM

নিউ ইয়র্ক, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গর্ভাবস্থায় দিনে ছয় কাপ কফি গ্রহণ করলে অপেক্ষাকৃত ছোট আকারের শিশু জন্ম দেন নারীরা। পাশাপাশি এ সময় বেশি কফি পান করা উচিৎ নয় বলেও জানিয়েছেন গবেষকরা। নেদারল্যান্ডের রটারড্যামের ইরাসমাস মেডিকেল সেন্টারের এক দল গবেষক ৭ হাজার ৩৪৬ জন গর্ভবতী ডাচ মহিলাকে গর্ভধারণের প্রাথমিক অবস্থা থেকে পর্যবেক্ষণ করেন। এদের মধ্যে প্রায় ২ থেকে ৩ শতাংশ গর্ভাবস্থার যেকোনো পর্যায়ে প্রতিদিন ছয় কাপ কফি অথবা এর সমতুল্য ক্যাফেইন গ্রহণ করেছেন। অন্যরা এর চেয়ে কম ক্যাফেইন গ্রহণ করেন। পরে সন্তান জন্মের সময় দেখা যায়, গড়ে বেশি ক্যাফেইন গ্রহণ করা মায়েদের সন্তানদের দৈর্ঘ্য অন্যান্য মায়েদের সন্তানদের দৈর্ঘ্যরে তুলনায় সামান্য ছোট। গবেষক র‌্যাচেল ব্যাক্কার বলেন, দেখা যাচ্ছে যে গর্ভধারণের প্রাথমিক অবস্থা থেকেই ক্যাফেইন গ্রহণের মাত্রা ভ্র