২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন গোয়েন্দা প্রধানের পদত্যাগের ঘোষণা

মার্কিন গোয়েন্দা প্রধান ডেনিস ব্লেয়ার বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 09:03 AM

Updated : 25 Aug 2022, 10:48 AM

ওয়াশিংটন, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন গোয়েন্দা প্রধান ডেনিস ব্লেয়ার বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত ১৬ মাস ধরে ব্লেয়ার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে বড় দিনের উৎসবে এক মার্কিন বিমান উড়িয়ে দেওয়ার পরিকল্পনা প্রতিহত করতে না পারায় গোয়েন্দা সংস্থা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এক বিবৃতিতে ব্লেয়ার বলেন, "আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের পদ থেকে সরে দাঁড়ানোর কথা আজ প্রেসিডেন্টকে জানিয়েছি।" আগামী ২৮ মে থেকে এ পদত্যাগ কার্যকর হবে বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ওবামা চাকরিতে থাকা অবস্থায় ব্লেয়ারের উল্লেখযোগ্য ভূমিকার প্রশংসা করেন। এক বিবৃতিতে তিনি বলেন, "ডিএনআই হিসেবে দায়িত্ব পালনকালে আমাদের গোয়েন্দা সংস্থা একইসঙ্গে আমাদের নিরাপত্তার চ্যালেঞ্জ খুব ভালোভাবে ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে।" সিনেট ইন্টেলিজেন্স কমিটির র‌্যাঙ্কিং রিপাবলিকান কিট বন্ড বলেন, "আমাদের দেশে দীর্ঘদিন ডিএনআই'র দায়িত্ব পালন করায় এ জাতির কাছ থেকে ব্লেয়ার ধন্যবাদ পাওয়ার যোগ্য।" এদিকে বর্তমান ও সাবেক কিছু গোয়েন্দা কর্মকর্তা জানান, ব্লেয়ারের দুর্বল ব্যক্তিত্ব ডিএনআই পদের মর্যাদা এবং এ পদে থাকার ক্ষেত্রে তার যোগ্যতা ক্ষুণ