২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর অথনৈতিক নিয়ন্ত্রণ চান মের্কেল

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ব্যাংক ও শেয়ার বাজার গুলোর ওপর কঠোর অর্থনৈতিক নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন। বার্লিনে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 05:31 PM

Updated : 26 Apr 2022, 01:04 AM

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ব্যাংক ও শেয়ার বাজার গুলোর ওপর কঠোর অর্থনৈতিক নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন। বার্লিনে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান।

মের্কেল বলেন, "শেয়ার বাজারের ওপর কর আরোপ নিয়ে আমরা এখন আলোচনা শুরু করেছি এবং কানাডায় অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে আমরা এটার পক্ষে প্রচারণা চালাবো।"

ইউরোজোনের ঋণ সঙ্কটের কারণে 'ইউরো' চাপে থাকার বিষয়টি উল্লেখ করে ইউরোপের নেতাদের উদ্দেশে মের্কেল বলেন, "অন্যান্য দেশের সরকার তাদের মুদ্রার জন্য যে নীতি নিয়েছে তার চেয়ে কঠোর নীতি আপনাদের নিতে হবে।"

ওদিকে বার্লিন যেখানে ব্যবসার যথাযথ সনদপত্র না থাকা ব্যবসায়ীদের ঋণপত্র ও শেয়ার বিক্রি বন্ধ করেছে সেখানে মের্কেল বুধবার আর্থিক প্রতিষ্ঠানসমূহের বিক্রি বাড়ানোর ঘোষণা দেন।

বৈশ্বিক মহামন্দা কাটাতে ইউরোপের দেশগুলো ব্যয় বাড়ানোর কারণে সৃষ্ট ঋণ ও বাজেট ঘাটতি ইউরোপের অর্থনৈতিক সঙ্কটের জন্য দায়ী। আর এ সঙ্কট থেকে উত্তরণের জন্য তাদের অর্থনৈতিক নীতির পরিবর্তন প্রয়োজন হয়ে পড়েছে।