২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় লায়লা : অন্ধ্র প্রদেশে ১০ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে সৃষ্ট ঝড়-বৃষ্টিতে ভারতের অন্ধ্র প্রদেশে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 03:43 AM

Updated : 25 Aug 2022, 10:45 AM

কলকাতা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে সৃষ্ট ঝড়-বৃষ্টিতে ভারতের অন্ধ্র প্রদেশে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ভারতের আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় লায়লা ক্রমশ শক্তি বৃদ্ধি করছে এবং ধীরে ধীরে এগুচ্ছে। পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে। এরপর এটি উড়িষ্যার দিকে এগিয়ে ক্রমশ দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবল এ ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গোপসাগরে ভারতের একটি তেলকূপের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকা থেকে ৫০ হাজার লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩৪ঘ.