ইসলামাবাদ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)- পাকিস্তানের ওরাকজাইয়ে বুধবার সেনা-জঙ্গি সংঘর্ষে অন্ততপক্ষে ৪০ জঙ্গি নিহত হয়েছে। জঙ্গি দমনাভিযান আরো জোরদারে পাক সরকারকে তাগাদা দিতে আলোচনায় বসেছেন মার্কিন কর্মকর্তারা।
ওরাকজাইয়ে বুধবার দুই শতাধিক তালেবান জঙ্গি নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি কেন্দ্রে হামলা চালালে দুপক্ষের সংঘর্ষে ৪০ জঙ্গি ও ২ সেনা নিহত হয়। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ওদিকে, জঙ্গিদের আরো কোণঠাসা করতে সরকারকে তাগাদা দিতে আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক লিয়ন প্যানেত্তা ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেমস জোনস।
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ব্যর্থ বোমা হামলা চেষ্টায় জড়িত পাকিস্তানি বংশদ্ভুত মার্কিন নাগরিক শাহজাদ ফয়সালের জঙ্গি সংশ্লিষ্টতার সূত্র ধরে ওয়াজিরিস্তনে জঙ্গিদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাতে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বুধবার বৈঠক করেছেন তারা।
একইসঙ্গে তারা বৈঠক করেছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তার মুখপাত্র ফরহাতুল্লাহ বাবরের সঙ্গে। পাকিস্তানের গোয়েন্দা প্রধান ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও তাদের বৈঠক করার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের পাকিস্তানে আসার কারণেই বুধবার তালেবানরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সা
bdnews24