২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার পথে পশ্চিমারা:কারজাই

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই মঙ্গলবার বলেছেন দেশটিতে কেবল সামরিক শক্তি প্রয়োগে যুদ্ধে জয় লাভ সম্ভব নয় বুঝতে পেরে পশ্চিমারা তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 05:58 PM

Updated : 25 Aug 2022, 10:37 AM

কাবুল, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই মঙ্গলবার বলেছেন দেশটিতে কেবল সামরিক শক্তি প্রয়োগে যুদ্ধে জয় লাভ সম্ভব নয় বুঝতে পেরে পশ্চিমারা তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করছেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের বিতাড়িত করার নয় বছরের বেশি সময় পর সেখানে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর নেতৃত্বাধীন এক লাখ ৪০ হাজার সেনা থাকা সত্ত্বেও আফগানিস্তানে তালেবানরা আবার শক্ত ঘাঁটি গড়ে তুলেছে। কারজাই এ মাসের শেষ দিকে দেশের সর্বোচ্চ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তিনি তালেবানদের সঙ্গে সমঝোতা প্রস্তাবের খসড়া তুলে ধরে শান্তি প্রক্রিয়ায় তাদের পরামর্শ চাইবেন। এ প্রস্তাবে জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকা থেকে তালেবান বিদ্রোহী নেতাদের নাম উল্লেখ করে তাদের নির্বাসনের কথা বলা হতে পারে। কাবুলে এক সংবাদ সম্মেলনে কারজাই জানান, গত সপ্তাহে তিন দিনের ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তিনি শান্তি প্রক্রিয়া নিয়ে বি