২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু জ্বালানি বিনিময় চুক্তিকে চীনের স্বাগতম

ইরানের পরমাণু জ্বালানি বিনিময় চুক্তিকে মঙ্গলবার স্বাগত জানিয়েছে চীন। তবে ইরানের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ বন্ধে এ পদক্ষেপ পর্যাপ্ত নয় বলে দাবি করছে পশ্চিমা পরাশক্তিগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 02:32 PM

Updated : 25 Aug 2022, 10:37 AM

বেইজিং, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের পরমাণু জ্বালানি বিনিময় চুক্তিকে মঙ্গলবার স্বাগত জানিয়েছে চীন। তবে ইরানের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ বন্ধে এ পদক্ষেপ পর্যাপ্ত নয় বলে দাবি করছে পশ্চিমা পরাশক্তিগুলো। সোমবার ব্রাজিল ও তুরস্কের সঙ্গে একটি ত্রিপাক্ষিক পরমাণু জ্বালানি বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে ইরান। এ চুক্তির আওতায় তারা কিছু ইউরেনিয়াম বিদেশে পাঠাতে রাজি হয়েছে। আর এ কার্যক্রম পর্যবেক্ষণের সুযোগ পাবে জাতিসংঘ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যে ইয়াং বলেন, "চীন প্রাসঙ্গিক প্রতিবেদনগুলো পর্যালোচনা করে ইরানের এ চুক্তিকে স্বাগত জানাচ্ছে।" ইরানের পরমাণু বিতর্ক নিরসনে সঠিক সমাধানে পৌঁছতে কাজ করায় তিনি সব পক্ষের কূটনীতিকদের প্রশংসা করেন। মঙ্গলবার দিনের শেষভাগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাউজু বলেন, " আমার সরকার মনে করে এ চুক্তি শান্তিপূর্ণভাবে আলোচনা ও সমঝোতার মাধ্যমে ইরানের পরমাণু বিরোধ নিরসন করবে।" তবে তেহরান এ কথাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, এ চুক্তির অর্থ এই নয় যে আভ্যন্তরীণভাবে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ রাখবে। এই প্রকল্প নিয়েই পশ্চিমাদের সন্দেহ। তাদের ধারণা, ইরান এর মাধ্যমে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। ইরানের পারমাণবিক জ্বালানি সংস্থার প্রধান আলী আকবর সালেহী রয়টার্সকে বলেন, "বিনিময় চুক্তি ও আমাদের সমৃদ্ধকরণ কার্যক্রমের মধ্যে কোনও সম্পর্ক নেই।" তিনি ইরানি টেলিভিশনকে বলেন, এ চুক্তির লক্ষ্য পরমাণু কর্মসূচি বিষয়ে আন্তর্জাতিক স