২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতের শিল্পী-বুদ্ধিজীবীদের বিরুদ্ধে চীনের দমনাভিযান

তিব্বতের শিল্পী ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে দমনাভিযান চালাচ্ছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 09:22 AM

Updated : 25 Aug 2022, 10:38 AM

বেইজিং, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতের শিল্পী ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে দমনাভিযান চালাচ্ছে চীন। ২০০৮ সালে তিব্বতজুড়ে যে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং সেটা নিয়ে পরবর্তী যেসব তিব্বতি শিল্পী ও বুদ্ধিজীবী তিব্বতের ভবিষ্যত নিয়ে মুক্ত আলোচনার জন্য উচ্চকিত হন, তাদের বিরুদ্ধেই এই দমনাভিযান। মঙ্গলবার তিব্বতের বাইরে থাকা আন্দোলনকর্মীদের এক সংগঠন এ কথা জানিয়েছে। লেখক, ব্লগার, গায়ক ও পরিবেশবাদীসহ ৩০ জনেরও বেশি নারী পুরুষকে আটক কিংবা জেলে পুরেছে চীন সরকার। তাদের অপরাধ তারা তিব্বতের পরিস্থিতি নিয়ে নিজেদের দৃষ্ঠিভঙ্গির আদান প্রদান করেছিল। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর তিব্বত তাদের নতুন প্রতিবেদনে একথা বলেছে। চীনা শাসনের বিরুদ্ধে ২০০৮ সালের মার্চ মাসে শুরু হওয়া ওই আন্দোলনের নেতৃত্বে ছিল বৌদ্ধ ভিক্ষুরা। যা পরে রক্তক্ষয়ী সহিংসতায় রূপান্তরিত হয়। সংঘর্ষে কমপক্ষে ১৯ জন মারা যায়। এ ঘটনায় আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো তিব্বতীয় অঞ্চলে। তিব্বতের বাইরে থাকা সংগঠনগুলোর দাবি, ওই সহিংসতায় কমপক্ষে ২০০ জন প্রাণ হারায়। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বলছে, ঐতিহাসিকভাবে তিব্বত চীনের অংশ এবং তারা প্রত্যন্ত এ দরিদ্র অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে প্রচুর অর্থ ব্যয় করছে। সেই সঙ্গে তিব্বতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন উস্কে দিচ্ছে বলে নির্বাসিত নেতা দালাই লামার প্রতি অভিযোগের আঙ্গুল তুলেছে চীনা কর্মকর্তারা। ২০০৮ সালের ওই আন্দোলন চীনা ও তিব্বতি ভাষায় পারদর্শী প্রযুক্তি জানা নতুন প্রজন্মের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। এটি তাদের জাতিসত্তার পরিচয় আবিষ্কারে সাহায্য করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, "এসব লেখালেখি সাধারণত ব্লগ, অস্বীকৃত সাহিত্য ম্যাগাজিন, গোপনে বই ছাপা ও বণ্টন করা হয়েছে। সেইসঙ্গে আন্দোলন নিয়ে জনসমক্ষে গাওয়া, ইউটিউবে ভিডিও আপলোড কিংবা মোবাইল ফোনের রিংটোনে আন্দোলন বিষয়ক গানের কলি ব্যবহার করা হয়েছে।" তাদের এসব কর্মকাণ্ডই ১৯৬৬ থেকে '৭৬ পর্যন্ত চলা সাংস্কৃতিক বিপ্লবের পর প্রথমবারের মতো তিব্বতি শিল্পী ও বুদ্ধিজীবীদের কপালে ব্যাপক দুর্ভোগ বয়ে আনে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তিব্বতের রাজধানী লাসাতে কোনও কিছু ছাপানো কিংবা ফটোকপি করার উপর বিধিনিষেধ চাপানো হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশ। ওই আইনের আওতায় লাসায় ছাপাখানা ও ফটোকপির ব্যবসার জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে। সেইসঙ্গে কেউ কিছু ছাপাতে বা ফটোকপি করাতে আসলে তার নাম-ধাম ও পরিচয়পত্রের নম্বর অবশ্যই নিতে হবে। ২০০৮ সালের আন্দোলনের আগে সরকারি কর্মকর্তা, লেখক ও সম্পাদক শগডাং ছিলেন চীনের একান্ত ঘনিষ্ঠজন। যিনি তার লেখালেখির মাধ্যমে তিব্বতের ঐতিহ্যকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি ছিলেন তিব্বতি আচারের কট্টর সমালোচক। এক লেখায় তিনি বৌদ্ধ ধর্মের ব্যাপক নিন্দাও করেন। কিন্তু আন্দোলনের পর তার সা