২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্য ইউরোপে বন্যায় ৪ জনের মৃত্যু

মধ্য ইউরোপের দেশগুলোতে টানা কয়েক দিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া বার্তায় খুব শিগগিরই এ অবস্থা থেকে পরিত্রাণের কোনো আশা করা হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 05:19 PM

Updated : 25 Aug 2022, 10:35 AM

ওয়ারশ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মধ্য ইউরোপের দেশগুলোতে টানা কয়েক দিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া বার্তায় খুব শিগগিরই এ অবস্থা থেকে পরিত্রাণের কোনো আশা করা হচ্ছে না। এতে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং দুর্গত মানুষদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার চেষ্টা চলছে। পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে সোমবার বন্যার পানিতে ভাসিয়ে নেওয়ায় ৬০ বছর বয়সী এক নারী ও ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। রাষ্ট্রীয় কর্মকর্তারা ও স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়। চেক রিপাবলিকেও বন্যার পানিতে ভাসিয়ে নেওয়ায় এক নারীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। সপ্তাহব্যাপী বৃষ্টির কারণে হাঙ্গেরির উত্তরাঞ্চলে হাজার হাজার গ্রামবাসী আটকা পড়েছে এবং সেখানে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। রোববার ভূমি ধ্বসে সেখানে এক ব্যক্তির মৃত্যু হয়। এদিকে স্লোভাকিয়ার সরকার দেশটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় জরুরি সেবা দেওয়ার লক্ষ্যে সেনাবাহিনী নিয়োজিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জিএনএ/২৩১৩ঘ.