২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে কপ্টার বিধ্বস্ত, একুইনোর সহযোগীসহ নিহত ৫

ফিলিপাইনে হ্যালিকপ্টার বিধ্বস্ত হয়ে সিনেটর বেনিগনো একুইনোর রাজনৈতিক সহযোগীসহ ৫ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 04:47 PM

Updated : 25 Aug 2022, 10:35 AM

ম্যানিলা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনে হ্যালিকপ্টার বিধ্বস্ত হয়ে সিনেটর বেনিগনো একুইনোর রাজনৈতিক সহযোগীসহ ৫ জন নিহত হয়েছে। একজন সামরিক মুখপাত্র সোমবার এ কথা জানান। সিনেটর একুইনো শিগগিরই দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। কুয়েজন প্রদেশের গর্ভণর রাফায়েল নাতিস তার এলাকা থেকে ম্যানিলা ফিরছিলেন। তাকে বহনকারী এক ইঞ্জিনবিশিষ্ট ব্যক্তিগত হেলিকপ্টারটি লুসেনা সিটির কাছে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়। মুখপাত্র কর্ণেল জেনেরোসো বোলিনো রয়টার্সকে এ কথা জানান। তিনি আরো বলেন, এ দুর্ঘটনায় নাতিস, তার দুজন দেহরক্ষী ও হেলিকপ্টার চালক নিহত হয়েছে। হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে একটি বাড়ির দুটি শিশুও মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/কেএমএস/২২১০ঘ.