প্যারামারিবো, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দণি আমেরিকার দেশ সুরিনামের প্রত্যন্ত বনাঞ্চলে শনিবার একটি আন্তোনভ এএন-২৮ বিমান বিধ্বস্ত হয়েছে।
রাজধানী প্যারামারিবো থেকে ৩০০ কিলোমিটার দণি পূর্বে বিরূপ আবহাওয়ার মধ্যে দুর্ঘটনায় পড়ে ছোট ওই যাত্রীবাহী বিমানটি।
কর্তৃপ জানিয়েছে, ব্লু উইং এয়ারলাইন্সের বিমানটিতে দুইজন ক্রু ও ছয়জন যাত্রী ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তাদের সবার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ জানা যায়নি।
সিভিল এভিয়েশন সার্ভিস জানায়, পূর্ব সুরিনামের গোডো ওলো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুণ পরই দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি বিধ্বস্ত হয়। উদ্ধারকর্মীরা নৌকাযোগে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে ভারী বর্ষণের কারণে হেলিকপ্টার নিয়ে সেখানে যেতে পারেননি তারা।
সুরিনামে এর আগে ২০০৮ সালে একই কম্পানির এ ধরনের আরেকটি বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন মারা গিয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এজে/১২৫৮ ঘ.
bdnews24