২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার দাগেস্তানে হামলায় নিহত ৭

রাশিয়ার গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলীয় শহর দাগেস্তানে বৃহস্পতিবার এক হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 11:48 AM

Updated : 24 Aug 2022, 09:27 PM

মস্কো, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলীয় শহর দাগেস্তানে বৃহস্পতিবার এক হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর স্থানীয় শাখা এএফপিকে একথা জানায়। এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, "হামলায় ৭ থেকে ৮ জন মারা গেছে।" নিহতরা টেলিভিশনের একটি ট্রান্সমিটার মেরামতের কাজ করছিল বলে তিনি জানান। তবে হামলাটি কী ধরনের ছিল, তা জানাতে পারেননি তিনি। তিনি বলেন, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হামলাকারীদের সঙ্গে গোলাগুলি চলছে।" ক্রেমলিনের প্রতি অনুগত দাগেস্তানের স্থানীয় কর্তৃপক্ষ ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। যাদের হাতে ইতোমধ্যে অনেক বেসামরিক নাগরিক ও পুলিশ মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৪৫ ঘ.