২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে নির্বাচনের পরিকল্পনা বাতিল

থাইল্যান্ডে বুধবার লাল-শার্টদের অটল অবস্থানের মুখে প্রধানমন্ত্রী ভেজ্জাজিভার ১৪ নভেম্বরে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব বাতিল করেছে সরকার। সেইসঙ্গে বন্ধ হয়ে গেছে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের আলোচনাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 02:56 PM

Updated : 24 Aug 2022, 09:24 PM

ব্যাংকক, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- থাইল্যান্ডে বুধবার লাল-শার্টদের অটল অবস্থানের মুখে প্রধানমন্ত্রী ভেজ্জাজিভার ১৪ নভেম্বরে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব বাতিল করেছে সরকার। সেইসঙ্গে বন্ধ হয়ে গেছে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের আলোচনাও। বিক্ষোভকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার কয়েকঘণ্টা পর সরকার নির্বাচন পরিকল্পনা বাতিল করল। ব্যাংককের বাণিজ্যিক এলাকার সুরতি শিবিরে এখনও হাজার হাজার লাল শার্ট বিােভকারী অবস্থান করছে। সরকার বিরোধী বিােভ অবসানের লে ১৪ নভেম্বর আগাম নির্বাচনের ঘোষণা দেন থাই প্রধানমন্ত্রী। কিন্তু বিক্ষোভকারীরা তাতে সন্তুষ্ট নয়। তারা পার্লামেন্ট ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের দাবিতে অটল। মার্চের মাঝামাঝি থেকে চলা এ বিােভে এখন পর্যন্ত ২৯ জন মারা গেছে। এ ছাড়া আরও সহস্রাধিক আহত হয়েছে। বিােভ থামাতে নতুন করে বিভিন্ন পদপে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। নতুন েেপদপর আওতায় বুধবার মধ্যরাত থেকে আন্দোলন স্থলের বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৪ঘ.