২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাইমেঘে স্পেন ও মরক্কোর বিমানবন্দর বন্ধ

আইসল্যান্ডের আগ্নেয়গিরির উদগীরিত ছাইমেঘের কারণে মঙ্গলবার স্পেন ও মরক্কোর বিমানবন্দর বন্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 03:30 PM

Updated : 24 Aug 2022, 09:21 PM

মাদ্রিদ, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- আইসল্যান্ডের আগ্নেয়গিরির উদগীরিত ছাইমেঘের কারণে মঙ্গলবার স্পেন ও মরক্কোর বিমানবন্দর বন্ধ হয়েছে। মঙ্গলবার ইউরোপের অধিকাংশ বিমানবন্দর খোলা থাকলেও তুরস্কের আকাশ সীমায় ছাইমেঘ ছড়িয়ে পড়ায় এ দেশ দুটির বিমান বন্দর বন্ধ হয়। ইউরোপের বিমান নিয়ন্ত্রক সংস্থা ইউরো কন্ট্রোল জানায়, আগ্নেয়গিরি থেকে উদগীরিত ছাইমেঘ বাতাসে ভেসে নতুন আকাশ সীমায় ছড়িয়ে পড়েছে। এ আগ্নেগিরির ছাইমেঘের কারণে গত মাসে ইউরোপের বিমান ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এবার প্রথমবারের মতো উত্তর আফ্রিকার আকাশ সীমায় তা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাবাত ও কাসাব্ল্যাঙ্কাসহ মরক্কোর উত্তর ও পশ্চিম উপকূলীয় আটটি বিমান বন্দর বন্ধ রাখা হয়। মরক্কোর পরিবহন মন্ত্রী এক বিবৃতিতে জানান, কাসাব্ল্যাঙ্কা ও রাবাতসহ আটটি বিমান বন্দর গ্রীনিচ মান সময় ১৮০০ পর্যন্ত বন্ধ রাখা হয়। মঙ্গলবার সকালে বন্ধ রাখা স্পেনের চারটি বিমান বন্দর দেশটির বিমান নিয়ন্ত্রণকারী সংস্থা আয়েনা দুপুরের দিকে আবার খুলে দেয়। তবে ক্যানারি দ্বীপের লা পালমা ও দক্ষিণ স্পেনের সেভিলি এবং জেরেজ বিমান বন্দর এখনো বন্ধ রয়েছে। সংস্থাটি জানায়, গ্রীনিচ মান সময় ৯০০ টায় স্পেনে ১৮০ টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সেভিলিয়া, মাদ্রিদ ও বার্সেলোনার আকাশসীমায় ২০ হাজার থেকে ৩৫ হাজার ফুট উচ্চতার মধ্যে বিমান চলাচলে স্পেন নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানায় আয়েনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/