২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপইনে প্রাথমিক ফলে এগিয়ে একুইনো

ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট কোরাজন একুইনোর ছেলে বর্তমান সিনেটর বেনিগনো একুইনো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 03:12 PM

Updated : 24 Aug 2022, 09:19 PM

ম্যানিলা, ১০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট কোরাজন একুইনোর ছেলে বর্তমান সিনেটর বেনিগনো একুইনো। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন সোমবার একথা জানায়। মোট ভোটের ২৫ শতাংশ গণনার ভিত্তিতে এ ফল পাওয়া গেছে। নির্বাচনে ৫ কোটির বেশি ভোটার ছিল। স্থানীয় সময় ৯ টা ২১ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ৫ দশমিক ০৬ মিলিয়ন ভোট নিয়ে এগিয়ে রয়েছেন একুইনো। আর ৩ দশমিক ২ মিলিয়ন ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাবেক প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৬ ঘ.