২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে হামলা চেষ্টায় জড়িত পাকিস্তানি তালেবান: যুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে গাড়িবোমা হামলা চেষ্টার পেছনে আছে পাকিস্তানি তালেবানরা। যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল এরিক হোল্ডার রোববার একথা বলেছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 01:53 PM

Updated : 24 Aug 2022, 09:17 PM

ওয়াশিংটন, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে গাড়িবোমা হামলা চেষ্টার পেছনে আছে পাকিস্তানি তালেবানরা। যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল এরিক হোল্ডার রোববার একথা বলেছেন। এ সপ্তাহে এবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে হোল্ডার বলেন, "এ হামলার পেছনে যে পাকিস্তানি তালেবান রয়েছে সে সম্পর্কে এখন তথ্য-প্রমাণ দাঁড় করিয়েছি আমরা।" নিউ ইয়র্কের ব্যস্ত এলাকা টাইমস স্কয়ারে গাড়ি বোমা রাখার ঘটনার দুই দিন পর পাকিস্তানি বংশদ্ভূত মার্কিন নাগরিক শাহজাদ ফয়সলকে গত সোমবার গ্রেপ্তার করা হয়। তবে শহাজাদ ফয়সলের টাইমস স্কয়ারে হামলা চালানোর অভিপ্রায় সম্পর্কে পাকিস্তান সরকার জানত এমন আলামত এখনো পাওয়া যায়নি বলে জানান হোল্ডার। হোল্ডার বলেন, জঙ্গিরা এ পরিকল্পনায় সহযোগিতা করেছে এবং খুব সম্ভবত এতে অর্থ সহায়তাও করেছে। এর আগে ১ মে'র এ হামলা প্রচেষ্টায় দায় তালেবানরা স্বীকার করলেও যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছিল। পরে এ ঘটনায় ফয়সল ধরা পড়ার পর সে তদন্তকারীদের কাছে পাকিস্তানের ওয়াজিরিস্তান থেকে বোমা বানানোর প্রশিক্ষণ পাওয়ার কথা স্বীকার করে। হোল্ডার বলেন, "আমরা জানি তারা এ হামলা চেষ্টায় সহযোগিতা করেছে। তারা সম্ভবত এর অর্থায়নও করেছে এবং ফয়সল তাদের নির্দেশ মতোই কাজ করছিল।" বিবিসি একথা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএসএলকিউ/২০১০ ঘ. বিডিনিউজ টোয়োন্টিফোর/এলকিউ/১৯৫০ ঘ.