রামাল্লা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের সঙ্গে পরোক্ষ শান্তি আলোচনায় শনিবার রাজি হয়েছে ফিলিস্তিনি মুক্তি সংস্থা (পিএলও)।
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে পিএলওর নির্বাহি কমিটি এক সভা শেষে পরোক্ষ শান্তি আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। সভা শেষে কমিটির সদস্যরা একথা জানান।
আলোচনায় মধ্যস্ততা করবেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জর্জ মিশেল। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র জানায়, মিশেল সে এলাকা থেকে চলে আসার আগেই তারা পরোক্ষ আলোচনার আশা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/কেএমএস/২০১৭ ঘ.
bdnews24