ব্রাসেলস, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইসল্যান্ডের আগ্নেয়গিরি থেকে উদগিরিত ছাইয়ের মেঘের কারণে শনিবার স্পেনের উত্তরাঞ্চল ও পর্তুগাল এবং ফ্রান্সের দক্ষিণাঞ্চলে অনেক বিমানবন্দর বন্ধ রাখা হয়।
এই অঞ্চলে আরো অনেক বিমানবন্দর বন্ধ করা হতে পারে।
স্পেনের বিমানবন্দর কর্তৃপক্ষ এইএনএ জানিয়েছে, ছাইয়ের ঘন মেঘের কারণে গ্রীনিচ মান সময় ১০০০ টা থেকে ১৬০০ টা পর্যন্ত উত্তরাঞ্চলের ১৫ টি বিমানবন্দর বন্ধ রাখা হবে।
ইউরোপীয় বিমান নিয়ন্ত্রক সংস্থা ইউরোকন্ট্রোল জানায়, পর্তুগালের উত্তরাঞ্চলে এবং ফ্রান্সের দক্ষিণাঞ্চলে কিছু বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এবং আরো কিছু বন্ধ রাখার সম্ভাবনা রয়েছে।
এ সংকটের কারণে আন্তঃআটলান্টিক বিমান চলাচলের জন্য নতুন করে সময়সূচি তৈরি করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/কেএমএস/২০১০ ঘ.
bdnews24