২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাকিয়েভকে হস্তান্তরের দাবি কিরগিজস্তানের

বেলারুশে আশ্রয় নেওয়া কিরগিজস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে তাকে হস্তান্তরের দাবি জানিয়েছে কিরগিজ কৌঁসুলিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 11:51 AM

Updated : 24 Aug 2022, 09:13 PM

বিসকেক, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেলারুশে আশ্রয় নেওয়া কিরগিজস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে তাকে হস্তান্তরের দাবি জানিয়েছে কিরগিজ কৌঁসুলিরা। বাকিয়েভের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। গত মাসে এক বেসামরিক অভ্যুত্থানে বাকিয়েভ ক্ষমতাচ্যুত হয়ে রাজধানী বিসকেক থেকে পালিয়ে নিজের গ্রামের বাড়িতে চলে যান। পরে সেখান থেকে পালিয়ে প্রতিবেশী বেলারুশে আশ্রয় নেন। শুক্রবার প্রধান কৌঁসুলি আজিমবেক বেকনাজারোভ বলেন, আন্তর্জাতিক সনদ অনুযায়ী বাকিয়েভকে হস্তান্তর করতে বেলারুশ বাধ্য। কিরগিজস্তানের অন্তর্বর্তী সরকার বাকিয়েভের ঘনিষ্ঠ আত্মীয় ও প্রাক্তন উচ্চপদস্থ কর্মকর্তাদের গ্রেপ্তারের পদক্ষেপ নিশ্চিত করতে এ অনুরোধ জানিয়েছে। এদিকে, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এক কিরগিজ আদালতের অনুরোধে বৃহস্পতিবার 'ওয়ান্টেড' তালিকায় বাকিয়েভের ছেলে ম্যাক্সিমের নামও অন্তর্ভুক্ত করেছে। কিরগিজ কৌঁসুলিরা জানায়, মার্কিন বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহ বাবদ বাকিয়েভের ছেলে প্রায় আট কোটি ডলার কর ফাঁকি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৪৭ ঘ.