২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান, কাশ্মিরি জঙ্গিদের সঙ্গে ফয়সলের যোগ থাকার সন্দেহ

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ব্যর্থ বোমা হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সল শাহজাদের সঙ্গে পাকিস্তানি তালেবান এবং কাশ্মিরি জঙ্গি দলের সম্পর্ক থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 12:06 PM

Updated : 24 Aug 2022, 09:12 PM

করাচি, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ব্যর্থ বোমা হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সল শাহজাদের সঙ্গে পাকিস্তানি তালেবান এবং কাশ্মিরি জঙ্গি দলের সম্পর্ক থাকতে পারে। বৃহস্পতিবার পাকিস্তানি ও মার্কিন কর্মকর্তারা একথা জানায়। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানান, ৩০ বছর বয়সী শাহজাদের সঙ্গে কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জঈস-ই-মোহাম্মদ এর সম্পর্ক থাকতে পারে। যাদের সঙ্গে আল কায়েদা ও পাকিস্তানি তালেবানদের সম্পর্ক রয়েছে। করাচির এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, "যাদের ধরা হয়েছে তাদের সঙ্গে জঈস-ই মোহম্মদের সম্পর্ক ছিল এমনকি শাহজাদ পাকিস্তান সফরের সময় তার সঙ্গে তাদের ওঠাবসাও ছিল।" শাহজাদের বন্ধু মোহাম্মদ রেহানের কথা উল্লেখ করেন ওই কর্মকর্তা একথা বলেন। রেহানকে মঙ্গলবার করাচির বাত'হা মসজিদ থেকে চলে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়। এছাড়াও শাহজাদের শ্বশুরসহ তার অন্যান্য সহযোগীদেরও গ্রেপ্তার করা হয়েছে। সিএনএন একথা জানায়। ওই মসজিদের সঙ্গে জঈস-ই- মোহাম্মদের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। মার্কিন তদন্তকারীরা শাহজাদের সঙ্গে পাকিস্তানি তালেবান সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)'র সংশ্রব খতিয়ে দেখছে বলে বুধবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান। স