ওয়াশিংটন, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইসরায়েলের সামরিক হামলার হুমকি সত্ত্বেও তেহরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে।
বুধবার যুক্তরাষ্ট্র ভিত্তিক এবিসি টেলিভিশনের 'গুড মর্নিং আমেরিকা' অনুষ্ঠানে এক সাাৎকারে তিনি একথা বলেন।
তেহরানকে পরমাণু অস্ত্র বানানো থেকে বিরত রাখতে ইরানে সামরিক হামলার হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট শিমন পেরেজসহ ইসরায়েলের কর্মকর্তরা। পশ্চিমাদের ধারণা, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে।
এবিসি'কে আহমাদিনেজাদ বলেন, "ইরান তার নিজের পথে চলবে। এ বিষয়ে কারো সন্দেহের কোনো অবকাশ নেই যে আমরা আমাদের পথেই চলব।"
ইসরায়েলের সামরিক হামলার হুমকির মুখে এ বক্তব্য আগুন নিয়ে খেলা কিনা এ প্রশ্নের জবাবে আহমাদিনেজাদ বলেন, যারা পরমাণু অস্ত্র মজুদ করে অন্যায়ভাবে অন্যদের ওপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে তারা আগুন নিয়ে খেলছে।
তিনি আরো বলেন, 'ইসরায়েল কোনো ব্যাপার না। আমাদের প্রতিরা ব্যবস্থায় ইসরায়েলকে আমরা হিসাবের মধ্যেই ধরি না।"
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপনের জন্য ইরানের বিরুদ্ধে চার দফা নিষেধাজ্ঞা প্রস্তাবের খসড়া তৈরির কাজে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির কূটনীতিকরা কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন বৈঠক করছে।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের সঙ্গে চীন ও রাশিয়ার মতবিরোধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৫২ ঘ.
bdnews24