২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ঘাঁটি সরাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা জনগণের আপত্তি সত্ত্বেও ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন বিমান ঘাঁটি পুরোপুরি সরানোর পরিকল্পনা বাদ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 03:04 PM

Updated : 24 Aug 2022, 09:08 PM

টোকিও, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- জাপানের প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা জনগণের আপত্তি সত্ত্বেও ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন বিমান ঘাঁটি পুরোপুরি সরানোর পরিকল্পনা বাদ দিয়েছেন। মঙ্গলবার তিনি একথা জানান। এর মধ্য দিয়ে নির্বাচনী প্রতিশ্র"তি থেকে পিছু হটছেন হাতোয়ামা। ফুতেনমা বিমান ঘাঁটি ওকিনাওয়ায় রাখা না রাখা নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকমাসের অচলাবস্থার পর শেষপর্যন্ত হাতোয়ামা এ সিদ্ধান্ত নিলেন। ওকিনাওয়া দ্বীপের গভর্নর হিরোকাজু নাকাইমার সঙ্গে বৈঠক শেষে হাতোয়ামা সাংবাদিকদের বলেন, "ওকিনাওয়া দ্বীপে মার্কিন বিমান ঘাঁটির আংশিক কার্যক্রম চলতে দিতে হবে। আর এজন্য দ্বীপের অধিবাসীদের সম্মতি চাইতে বাধ্য হওয়ায় আমি সত্যিই দুঃখিত।" বৈঠকে হাতোয়ামা বলেন, বর্তমান পরিস্থিতিতে ওকিনাওয়া থেকে বিমান ঘাঁটির পুরো কার্যক্রম গুটিয়ে নেওয়া আমাদের পক্ষে কঠিন। তাই এ বোঝা কিছুটা বহনের জন্য আমাদের সঙ্গে সমঝোতায় পৌঁছতে ওকিনাওয়ার অধিবাসীদের অনুরোধ জানানো প্রয়োজন। হাজার হাজার মার্কিন সেনার বোঝা দূর করার প্রতিশ্র"তি দিয়ে সেপ্টেম্বরে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী হাতোয়ামার এ দ্বীপে প্রথম সফরে বিমান ঘাঁটির বিরুদ্ধে আন্দোলনকারীরা তাকে অভ্যর্থনা জানায়। তাদের এ আন্তরিক অভ্যর্থনার পরে তিনি এ মন্তব্য করেন। হাতোয়ামা এর আগে ২০০৬ সালের পরিকল্পনা অনুযায়ী ওকিনাওয়ায় মার্কিন মেরিন সেনাদের বিমান ঘাঁটি কম জনবসতিপূর্ণ এলাকায় সরানো নিয়ে দ্বিমত পোষণ করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। ২০০৬ সালে তৎকালীন টোকিও ও ওয়াশিংটন সরকার ফুতেমা বিমান ঘাঁটি ওকিনাওয়ার উপকূলীয় কোনো প্রত্যন্ত এলাকায় সরানোর পরিকল্পনা করে। কিন্তু নির্বাচনের আগে হাতোয়ামা এ পরিকল্পনা বদলে ওকিনাওয়া থেকে বিমান ঘাঁটি পুরোপুরি তুলে দেওয়ার প্রতিশ্র"তি দেন। ওকিনাওয়ার অধিবাসীরাও এতে সমর্থন জানায়। হাতোয়ামা এখনো তার নতুন সিদ্ধান্ত ঘোষণা করেননি। তিনি কিছু সংশোধনসহ আগের পরিকল্পনাই প্রস্তাব করছেন বলে জাপানের সংবাদ মাধ্যম জানিয়েছে। ফুতেমা বিমান ঘাঁটি মূল পরিকল্পনা অনুযায়ী, নেগো শহরের উপকূলীয় হেনোকো এলাকায় যুক্তরাষ্ট্রের স্কয়াব ক্যাম্পের কাছে সরানো হচ্ছে। ওকিনাওয়ার দুইশ' কিলোমিটার উত্তরপূর্বে তোকুনোসিমা দ্বীপের প্রত্যন্ত অঞ্চলে যুক্তরাষ্ট্রের এক হাজার সেনা ও তাদের হেলিকপ্টার সরিয়ে নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৫৯ ঘ.