২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে বোরখা পরায় জরিমানা

ইতালির উত্তরাঞ্চলীয় নগরী নোভারায় বোরখা পরায় এক নারীকে জরিমানা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 02:19 PM

Updated : 24 Aug 2022, 09:08 PM

রোম, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ইতালির উত্তরাঞ্চলীয় নগরী নোভারায় বোরখা পরায় এক নারীকে জরিমানা করেছে পুলিশ। নগরীর কর্মকর্তারার মঙ্গলবার জানান, ইতালিতে এ ধরনের ঘটনা এটিই প্রথম। নোভারা মিউনিসিপ্যাল পুলিশ মাউরো ফ্রানজিনেলি এএফপিকে জানান, "নগর পুলিশ সোমবার রাতে ওই নারীকে ৫০০ ইউরো (৬৫০ ডলার) জরিমানা করেছে।" তিনি বলেন "আমি যতটুকু জানি ইতালিতে এ ধরনের ঘটনা এটিই প্রথম।" তিনি আরো বলেন, ওই নারী জরিমানা মওকুফের জন্য আপিল করতে পারবেন। মহিলাটি তিউনিশিয়ার নাগরিক। একটি পোস্ট অফিসের সামনে পুলিশ তার গতি রোধ করে। এসময় তার স্বামী তার সঙ্গে ছিলেন। তার স্বামী পুরুষ কর্মকর্তার কাছে পরিচয় দিতে বাধা দেওয়ায় তারা টহলরত এক মহিলা কর্মকর্তাকে ডাক দেন। জানুয়ারির শেষের দিকে ইতালিতে জনসমক্ষে বোরখা পরা নিষিদ্ধ করা হয়েছে। ১৯৭৫ সাল থেকে ইতালিতে জনসমক্ষে নেকাব ব্যবহার করা বা মোটরসাইকেলের হেলমেট পরা নিষিদ্ধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৫ ঘ.