২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিম কে আমন্ত্রণ জানালো ইরান

উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল কে ইরান সফরের আমন্ত্রণ জানিয়েছে তেহরান। ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে কিম কে এই আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 12:04 PM

Updated : 24 Aug 2022, 09:08 PM

তেহরান, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল কে ইরান সফরের আমন্ত্রণ জানিয়েছে তেহরান। ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে কিম কে এই আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র একথা জানিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেছেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলী ফাতোল্লাহির উত্তর কোরিয়া সফরের সময় ইরান এ আমন্ত্রণ জানায়। তিনি আরও জানিয়েছেন, আমরা আশা করছি এ সফরের মধ্যে দিয়ে দু'দেশের মধ্যে সহযোগিতা আরো দৃঢ় হবে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। এ ব্যাপাওে তিনি বিস্তারিত আর কিছু বলেননি। কিম জং-ইল এ সপ্তাহে চীন সফরে গেছেন। ২০০৮ সালে স্ট্রোক হওয়ার পর এ প্রথম তিনি দেশের বাইরে গেলেন। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের আশঙ্কা ইরান ও উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশে পরিণত হবে। পরমাণু অস্ত্রধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়া আন্তর্জাতিক স্বীকৃতির দাবি করে। কিন্তু পরমাণু বিশেষজ্ঞরা মনে করেন উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র তৈরির মতো যথেষ্ট প্লুটোনিয়াম থাকলেও তা ক্ষেপণাস্ত্রে ব্যবহারের মতো সামর্থ্য তাদের নেই। উত্তর কোরিয়ার মতো ইরানও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির এনপিটি'র সদস্য। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ইরানের ওপর জাতিসংঘ আরো নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৩৮ ঘ.