২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেলকর্মীদের ধর্মঘটে অচল মুম্বাই

বেতন, ভাতা বাড়ানোর দাবিতে মুম্বাই শহরতলীর রেলকর্মীদের ডাকা ধর্মঘটে মঙ্গলবার মুম্বাই শহরের জনজীবন অচল হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 10:31 AM

Updated : 24 Aug 2022, 09:08 PM

মুম্বাই, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেতন, ভাতা বাড়ানোর দাবিতে মুম্বাই শহরতলীর রেলকর্মীদের ডাকা ধর্মঘটে মঙ্গলবার মুম্বাই শহরের জনজীবন অচল হয়ে পড়েছে। ব্যস্ত সকালে যানবাহনের অভাবে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে হাজার হাজার অফিসগামী যাত্রী, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও ব্যবসায়ী। মুম্বাই শহরতলীর এ রেল সার্ভিসই শহরের প্রধান বাহন। ব্যস্ত সময়ে প্রতিদিন ৬০ লাখেরও বেশি যাত্রী এ ট্রেন সার্ভিসে চলাচল করে। রেল মোটরম্যানরা বেতন ভাতা বাড়ানোর দাবিতে সোমবার সকালে অনশন শুরু করে। এতে করে সন্ধ্যায় রেল ট্রাফিক বিঘি