২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোষী সাব্যস্ত কাসাব, রায় ঘোষণা মঙ্গলবার

ভারতে মুম্বাই হামলায় বেঁচে যাওয়া একমাত্র জঙ্গি মোহাম্মদ আজমল কাসাবকে সোমবার দোষী সাব্যস্ত করেছে আদালত। মঙ্গলবার কাসাবের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 09:28 AM

Updated : 24 Aug 2022, 09:07 PM

মুম্বাই, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে মুম্বাই হামলায় বেঁচে যাওয়া একমাত্র জঙ্গি মোহাম্মদ আজমল কাসাবকে সোমবার দোষী সাব্যস্ত করেছে আদালত। মঙ্গলবার কাসাবের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। সোমবারের রায়ে বিচারক এমএল তাহালিয়ানি বলেন, "ভারতের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা এবং সিএসটি (ট্রেন স্টেশনে) মানুষ হত্যা, সরকারি কর্মকর্তাদের হত্যা এবং অন্য ৯ জন সন্ত্রাসীকে সহযোগিতা করার অভিযোগে আপনি দোষী সাব্যস্ত হয়েছেন।" চূড়ান্ত রায়ে কাসাবের ফাঁসি হতে পারে। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি কাসাবকে গ্রেপ্তার করা হয়। কাসাবের ওপর ভারতে বিরুদ্ধে যুদ্ধ ও হত্যাসহ মোট ৮৬টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। আইনজীবীদের অভিযোগ কাসাব ওই হামলার সময় মুম্বাইয়ের প্রধান ট্রেন স্টেশনে সশস্ত্র হামলা চালায়। এসময় তার সঙ্গে একটি একে ৪৭ রাইফেল ছিল। জনবহুল স্টেশনে প্রায় ৬০ কে হত্যা করে সে। তিনদিন ধরে চলা মুম্বাই হামলার প্রথমদিন রাতেই পুলিশ কাসাবকে আহত অবস্থায় গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে সে অপরাধ স্বীকারও করে। মুম্বাইয়ের বিলাসবহুল হোটেলসহ বিভিন্ন স্থাপনায় তিনদিন ধরে চালানো ১০ পাকিস্তানির ওই হামলায় ভারতের বিত্তবান ব্যক্তিসহ কমপক্ষে ১৬৬ জন নিহত হয়। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই- তৈয়্যবার সদস্য ও হামলায় সহযোগিতার অপরাধে দুই ভারতীয়কেও অভিযুক্ত করা হয়েছে। তাদেরও বিচার চলছে। এ ঘটনায় সম্পৃক্ত সন্দেহে ভারত ৩৮ জনকে অভিযুক্ত করেছে। এদের বেশিরভাগই পাকিস্তানে বসবাসকারী বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/এলকিউ/১৫২১ঘ.