সিউল, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত মাসে উত্তর কোরিয়ার বিতর্কিত সমুদ্রসীমায় জাহাজ ডুবিতে ৪৬ জন নাবিকের মৃত্যুও সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম তায়ে ইয়াং রোববার জাতির উদ্দেশ্যে প্রচারিত অনুষ্ঠানে বলেন, "আমাদের সেনাদের মৃত্যুর জন্য দায়ীদের এর মূল্য দিতে হবে।"
তিনি বলেন, "যেভাবেই হোক এর জবাব দিতে হবে।"
বৃহস্পতিবার সেনাদের স্মরণসভায় প্রেসিডেন্ট লি মিউং'র উপস্থিতিতে দক্ষিণ কোরীয় নৌ বাহিনীর প্রধান চিফ অ্যাডমিরাল কিম সুং চানস এর বক্তব্যেরই প্রতিধ্বনি হয়েছে প্রতিরক্ষামন্ত্রীর এ বক্তব্যে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২১৪ ঘ.
bdnews24