২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর ব্যয়হ্রাস পরিকল্পনা ঘাষণা করল গ্রিস

উদ্ধার প্যাকেজের বিনিময়ে রোববার কঠোর ব্যয় হ্রাস পরিকল্পনা ঘোষণা করেছে গ্রিস। বিভিন্ন খাতে খরচ কমানো, কর বাড়ানো, সরকারি কর্মকর্তাদের বছর শেষের বোনাস বন্ধ করা ও পেনশন কমানোর পদক্ষেপ রয়েছে এ পরিকল্পনায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 04:11 PM

Updated : 24 Aug 2022, 09:03 PM

এথেন্স, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- উদ্ধার প্যাকেজের বিনিময়ে রোববার কঠোর ব্যয় হ্রাস পরিকল্পনা ঘোষণা করেছে গ্রিস। বিভিন্ন খাতে খরচ কমানো, কর বাড়ানো, সরকারি কর্মকর্তাদের বছর শেষের বোনাস বন্ধ করা ও পেনশন কমানোর পদক্ষেপ রয়েছে এ পরিকল্পনায়। অর্থনৈতিকভাবে শোচনীয় অবস্থায় পড়া গ্রিস ইউরোপীয় ইউনিয়ন ও আইএমএফ এর কাছ থেকে প্রয়োজনীয় ১২০ বিলিয়ন ইউরো পেতে জাতীয় পর্যায়ে এ ত্যাগ স্বীকারের পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ বলেছেন, জাতিকে বাঁচাতে মরিয়া হয়ে কঠোর কৃচ্ছতা পরিকল্পনার বিনিময়ে ঋণ নিতে ইইউ ও আইএমএফ এর সঙ্গে চুক্তিতে পৌঁছেছে এথেন্স। মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে তিনি বলেন, আমাদের সিদ্ধান্তের জন্য আজ আমাদের নাগরিকদের বড় ধরনের ত্যাগ স্বীকার করতে হবে। গ্রিসকে সাহায্য দেওয়ার বিষয়টি নিয়ে ইউরোজোনের দেশগুলোর অর্থমন্ত্রীরা রোববার বিশেষ বৈঠক করেছেন ব্রাসেলসে। তার আগেই উদ্ধার প্যাকেজের জন্য ঋণশর্ত পূরণে কঠোর কৃচ্ছতা পরিকল্পনা ঘোষণা করেছে গ্রিস। এর প্রশংসা করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল ব্যারোসো।