জেরুজালেম, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি/রয়টার্স)- ইসরায়েল ও ফিলিস্তিন আগামী কয়েকদিনের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরু করবে। দুপক্ষের কর্মকর্তারা রোববার এ আশা প্রকাশ করেছেন।
শনিবার আরব লীগ মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করায় সমর্থন দেওয়ার পর দুপক্ষ একথা জানাল।
ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড্যানি আয়ালোন রোববার সরকারি বেতারকে বলেন, "প্রথম থেকেই আমরা কোনো পূর্বশর্ত ছাড়াই শান্তি আলোচনার পক্ষে এবং আগামী কয়েকদিনের মধ্যেই আলোচনা শুরু হবে। খুব বেশি হলে তা হবে আগামী সপ্তাহেই।"
পরোক্ষ শান্তি আলোচনা আবার শুরু করতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে শনিবার আরব লীগের সমর্থন সম্পর্কে আয়ালোন বলেন, "এটা ইতিবাচক অগ্রগতি। আরবরাও অচলাবস্থা কাটাতে চায়।"
যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জর্জ মিশেল আরেকবার কূটনৈতিক তৎপরতা চালাতে এ সপ্তাহে আবারও এ অঞ্চল সফর করবেন। তিনি দু' পক্ষের সঙ্গেই আলোচনায় বসবেন।
উর্ধ্বতন ফিলিস্তিনি মধ্যস্ততাকারী সায়েব ইরাকাত এএফপিকে বলেন, "ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার মিশেলের সঙ্গে সাক্ষাৎ করবেন।"
মিশেল ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষাৎ সম্পর্কে কর্র্র্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
তবে যুক্তরাষ্ট্রের দূত মঙ্গলবার ও বুধবার ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে।
রোববার একটি পত্রিকায় প্রকাশিত মাহমুদ আব্বাসের সাক্ষাৎকারে বলা হয়েছে, ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের নেতাদের প্রত্যাশামতো আরব লীগ সিদ্ধান্ত নিয়ে ফিলিস্তিনিদের আর্শীবাদ করেছে এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় এখন আলোচনা এগোতে পারে বলে আব্বাস জানিয়েছেন।
ফিলিস্তিনি দৈনিক আল-আইয়ামকে আব্বাস বলেছেন, "তারা শিগগিরই আলোচনা শুরু করবে এবং চারমাস ধরে তা চলবে।"
পরোক্ষ শান্তি আলোচনার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে এ মাসে ওয়াশিংটন সফর করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পরিকল্পনাও রয়েছে বলে জানান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে নেতানিয়াহুর উপস্থিতিতে ত্রিপক্ষীয় বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি।
প্রেসিডেন্ট হোসনি মোবরকের সঙ্গে শান্তি প্রক্রিয়ার সা
bdnews24