২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, লাল শার্টদের প্রত্যাখ্যান

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা লাল শার্টদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভ বন্ধ না করলে তাদের ক্ষতি হবে। তিনি রোববার টেলিভিশনে এ হুঁশিয়ারি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 04:44 AM

Updated : 24 Aug 2022, 09:05 PM

ব্যাংকক, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা লাল শার্টদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভ বন্ধ না করলে তাদের ক্ষতি হবে। তিনি রোববার টেলিভিশনে এ হুঁশিয়ারি দেন। কিন্তু তার এ হুঁশিয়ারিতেও অটল অবস্থানে রয়েছে লাল শার্টরা। অভিজিত রোববার সকালে টেলিভিশনে নিয়মিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বলেন, সরকার এখন থেকে যা করবে তাতে সংঘর্ষ ও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ক্ষতি বলতে অভিজিত কি বোঝাতে চেয়েছেন সে সম্পর্কে পরিস্কার হওয়া যায়নি। ডবক্ষোভকারীদের ঠেকাতে মার্শাল ল জারি করা হতে পারে বলে জল্পনা চলছে। তবে অভিজিত সে সম্ভাবনা নাকচ করবেন বলেই মনে করা হচ্ছে। অভিজিত রোববার দিনের শেষে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। সেনাবাহিনীর মুখপাত্র সানসেরন কায়েও কামনার্দ শনিবার রাতে রয়টার্সকে জানান, চুলালংকর্ন হাসপাতালের আশপাশ এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার জন্য সরকার পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছে। জনসাধারনের নিরাপত্তার স্বার্থে সিলম বাণিজ্যিক এলাকার কাছে হাসপাতাল এলাকা থেকে লাল শার্টদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লাল শার্টরা প্রধানমন্ত্রী অভিজিত সরকারের পদত্যাগ ও অবিলম্বে নতুন নির্বাচনের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে ব্যংককে টানা বিক্ষোভ করে চলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১০৩৩ ঘ.