২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল বিপর্যয়: নতুন কূপ খনন নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র

মেক্সিকো উপসাগরে গত সপ্তাহে তেলকূপ বিস্ফোরণের পর থেকে নিঃসৃত তেল শুক্রবার লুইজিয়ানা উপকূলের কাছাকাছি চলে যাওয়ার পর নতুন তেলকূপ খনন কাজ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 02:54 PM

Updated : 24 Aug 2022, 09:00 PM

ওয়াশিংটন, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মেক্সিকো উপসাগরে গত সপ্তাহে তেলকূপ বিস্ফোরণের পর থেকে নিঃসৃত তেল শুক্রবার লুইজিয়ানা উপকূলের কাছাকাছি চলে যাওয়ার পর নতুন তেলকূপ খনন কাজ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি জানায়, দুর্ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নতুন কোন তেলকূপ খননের অনুমতি দেওয়া হবেনা বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা ডেভিড অ্যাক্সেলরড। এলাকার পরিস্থিতি দেখতে উচ্চ-পর্যায়ের মার্কিন কর্মকর্তাদের ইতোমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট ওবামা এ দূর্ঘটনা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন। হোয়াইট হাউসের উপদেষ্টা ডেভিড এক্সেলরড এবিসি টেলিভিশনকে বলেছেন, নতুন কোনো তেলকূপ খননের অনুমতি দেওয়া হবে না। কি ঘটেছে তা না জানা পর্যন্ত খনন কাজ বন্ধ থাকবে। দৈনিক ৫ হাজার গ্যালন কওে ছড়িয়ে পড়া তেল শুক্রবার লুইজিয়ানার বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা পাস-এ- লোত্রে থেকে মাত্র ১০ মিটার (৩৩ ফুট) দূরত্বে চলে আসে। এতে করে কিছু তেল সমুদ্র সৈকতে ছড়িয়ে পড়া ঠেকানো অসম্ভব বলেই মনে করা হচ্ছে। লুইজিয়ানার সমুদ্রতট এলাকাগুলোয় অশোধিত তেল ইতোমধ্যেই ছড়িয়ে পড়তে শুরু করেছে কিনা তা খতিয়ে দেখে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মার্কিন এক উপকূলরক্ষী। জরুরি অবস্থা ঘোষণা করেছেন লুইজিয়ানার গভর্নর ববি জিন্দাল। মরিয়া হয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। লুইজিয়ানার গভর্নর রাজ্যে জরুরি অবস্থা ঘোষণার পাশপাশি তেল পরিস্কার করার অভিযানে ৬ হাজার জাতীয় উপকূলীয় গার্ড সেনা নিয়োজিত করার জন্য ফেডারেল তহবিল আহ্বান করেছেন। তেল ছড়িয়ে পড়ে লুইজিনায় বিস্তীর্ণ উপকূলে সামুদ্রিক প্রাণী জগত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে মিসেসিপি, এলাবামা ও ফ্লোরিডাতেও মৎস চাষ ও বণ্যপ্রাণীজগত ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহতম এ পরিবেশ বিপর্যয় সামাল দিতে সবরকম সহায়তা করার প্রতিশ্র"তি দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইতোমধ্যেই কাজে নামানো হয়েছে মার্কিন নৌ বাহিনীকে। যুক্তরাষ্ট্র শুক্রবার তেল ঠেকানোর জোর চেষ্টা নিয়েও তেল নিঃসরণ বন্ধ করতে পারেনি। প্রকৃতির প্রতিকূলতার কারণে খুব শিগগিরই তেল নিঃসরণ বন্ধ করতে সফল হওয়ার আশা করা যাচ্ছে না। এপি বার্তা সংস্থা জানিয়েছে,ঝড়, প্রবল ঢেউয়ের কারণে সব চেষ্টা ব্যাহত হচ্ছে। তাছাড়া এতে করে তেল আরও বি