২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আস্থা ভোটে সরকারের জয়

ভারতের পার্লামেন্টে মঙ্গলবার আস্থা ভোটে অপ্রত্যাশিত জয় পেয়েছে কংগ্রেস-নেতৃত্বাধীন সরকার। মুদ্রাস্ফীতি থেকে শুরু করে ক্রিকেট কেলেঙ্কারি নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যেও সরকার এ জয় পেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 04:22 PM

Updated : 24 Aug 2022, 08:53 PM

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের পার্লামেন্টে মঙ্গলবার আস্থা ভোটে অপ্রত্যাশিত জয় পেয়েছে কংগ্রেস-নেতৃত্বাধীন সরকার। মুদ্রাস্ফীতি থেকে শুরু করে ক্রিকেট কেলেঙ্কারি নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যেও সরকার এ জয় পেল। প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকার ৫৪৫-সদস্যের লোকসভায় ২৮৯ ভোট পেয়েছে। বিরোধীরা পেয়েছে ২০১ টি ভোট। ২ টি দল ওয়াকআউট করে ভোটদানে বিরত থাকে। জ্বালানি ও সারের দাম বাড়াসহ বেশ কয়েকটি কারণে সরকার জনপ্রিয়তা হারিয়েছে বলে বিরোধীদলগুলোর দাবির মুখে মঙ্গলবার সরকার আস্থা ভোটের সম্মুখীন হয়। বিরোধীদলগুলোর অভিযোগ, দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে গত ১৬ বছরে ৬ দশমিক ৯ শতাংশে পৌঁছানো বাজেট ঘাটতি কমানোর দিকে মনোনিবেশ করতে গিয়ে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে ভারত সরকার দাবি করছে। অপ্রত্যাশিত এ বিজয়ে সরকার গুরুত্বপূর্ণ বিলগুলো পার্লামেন্টে পাশ করাতে সক্ষম হবে বলেই মনে করা হচ্ছে। তবে এখনই সরকারের প্রধান সংস্কার বিলগুলো হাতে নেওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে । ভারতে ১৭ মাস ধরে দ্রব্যমূল্য ৯ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর প্রতিবাদে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে বিভিন্ন রাজ্যে দোকানপাট, অফিস- আদালত, রেল ও বিমান চলাচল বাধাগ্রস্ত করছে কমিউনিস্ট দলগুলো ও তাদের মিত্ররা । পার্লামেন্টে নারী আসন সংরক্ষণ ও দ্রব্যমূল্য বৃদ্ধিসহ অন্যান্য আরো কয়েকটি ইস্যুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুটি দল সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় আস্থা ভোটের আগে সরকারের অবস্থান নড়বড়ে হয়ে যায়। ফেব্র"য়ারিতে পেট্রোলের মূল্য ৬ শতাংশ ও ডিজেলের মূল্য ৭ দশমিক ৭৫ শতাংশ বাড়া নিয়ে বিরোধী দলগুলোর আপত্তির কারণে সরকারের বিরুদ্ধে আস্থা ভোটের দাবি আরো জোরদার হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২১০ ঘ.