২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানের নির্বাচনে প্রেসিডেন্ট বশির জয়ী

সুদানে ২৪ বছরের মধ্যে প্রথম বহুদলীয় নির্বাচনে সোমবার ২য় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ওমর আল বশির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 04:28 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

খার্তুম, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানে ২৪ বছরের মধ্যে প্রথম বহুদলীয় নির্বাচনে সোমবার ২য় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ওমর আল বশির। দারফুরে যুদ্ধাপরাধের অভিযোগ এবং আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই বশির প্রেসিডেন্ট পুননির্বাচিত হলেন। সুদানের নির্বাচন কমিশন জানিয়েছে, বশির ৬৮ শতাংশ ভোট পেয়েছেন। নির্বাচন পর্যবেক্ষক ও বিরোধী দলগুলো নির্বাচনে বিশেষ করে দক্ষিণাঞ্চলে ভোট জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছে। তবে জালিয়াতির অভিযোগে বশিরের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বশিরই জয়ী হবেন এটি একরকম নিশ্চিত ছিল। আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার মুখে থাকা বশিরের এ জয় নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গন থেকে সুদানের বিচ্ছিন্নতাও আরো দীর্ঘায়িত হতে পারে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতোমধ্যেই সুদানের নির্বাচনের সমালোচনা করে বলেছে, এ নির্বাচন আন্তর্জাতিক মানসম্মত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২১৪ ঘ.