২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ুর পরিবর্তন নিয়ন্ত্রণে চুক্তি প্রয়োজন

সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশগুলোর মধ্যে কয়েকটি উন্নয়নশীল দেশ বলেছে, জলবায়ুর পরিবর্তণ নিয়ন্ত্রণে আইনি বাধ্যবাধকতা সমৃদ্ধ একটি বৈশ্বিক চুক্তির প্রয়োজন। এবং তা ২০১১ সালের মধ্যেই হওয়া দরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 09:16 AM

Updated : 24 Aug 2022, 08:52 PM

কেপটাউন, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশগুলোর মধ্যে কয়েকটি উন্নয়নশীল দেশ বলেছে, জলবায়ুর পরিবর্তণ নিয়ন্ত্রণে আইনি বাধ্যবাধকতা সমৃদ্ধ একটি বৈশ্বিক চুক্তির প্রয়োজন। এবং তা ২০১১ সালের মধ্যেই হওয়া দরকার। বিএএসআইসি ব্লকের পরিবেশমন্ত্রীরা রোববার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এক বৈঠকে মিলিত হন। ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত ও চীন তথাকথিত এই ব্লকের সদস্য। বৈশ্বিক উষ্ণতা রোধে যত তাড়াতাড়ি সম্ভব এ ধরনের একটি চুক্তি কিভাবে করা যায় সে বিষয় নিয়ে তারা আলোচনা করেন। জাতিসংঘের জলবায়ু সম্মেলনের কথা উল্লেখ করে এই পরিবেশমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, এ বছর মেক্সিকোর কানকুনে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে এ ধরনের একটি চুক্তি হওয়া উচিত বলে তারা মনে করেন। তা যদি না হয় তবে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য সম্মেলনে অবশ্যই তা হওয়া উচিত। ভারতের পরিবেশ ও বন মন্ত্রী জয়রাম রমেশ সাংবাদিকদের বলেন, এ মুহুর্তে এটাই প্রতীয়মান হচ্ছে যে, ২০১১ সালে আমাদেরকে কেপ টাউনে আসতে হবে। অচলাবস্থা কাটিয়ে ওঠার মত কিছু আপাতত দেখা যাচ্ছে না, আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হবে। কিয়োটো প্রটোকলে ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে প্রায় ৪০ টি দেশের জন্য গ্রীন হাউস গ্যাস নির্গমন কমানো বাধ্যতামুলক করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র এই প্রটোকল অনুমোদন করেনি। ২০১২ সালের পর কি হবে সে ব্যাপারে জাতিসংঘ জালবায়ু সম্মেলনে নেতারা আইনি বাধ্যবাধকতা সমৃদ্ধ একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১৫১১ঘ.