২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

তাইওয়ানে সোমবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর তীব্রতা ছিলো ৬ দশমিক ৬। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 05:39 AM

Updated : 24 Aug 2022, 08:52 PM

তাইপে, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাইওয়ানে সোমবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর তীব্রতা ছিলো ৬ দশমিক ৬। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি। আমেরিকার ভূতত্ত্ব জরিপ বিভাগ জানিয়েছে, তাইওয়ানের প্রায় ১৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ফিলিপাইনের কাছেও শক্তিশালী ভুমিকম্প হয়েছে। এর তীব্রতা ছিলো ৬ দশমিক ৯। তাইওয়ানের ভুমিকম্প ও এই ভুমিকম্প এক কি না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, তাইওয়ান ভূমিকম্পপ্রবণ একটি এলাকা। ১৯৯৯ সালে দেশটিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়। রিকটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিলো ৭ দশমিক ৬। মারা গেছে ২৪ হাজারেরও বেশি মানুষ। ৫০ হাজার ভবন বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/কেএমএস/১১২২ঘ.