২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসিসিপিতে টর্নেডো, ১০ জনের মৃত্যু

আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্যে শনিবার শক্তিশালী টর্নেডোর আঘাতে তিন শিশুসহ কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 06:48 AM

Updated : 24 Aug 2022, 08:50 PM

বার্মিংহ্যাম, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্যে শনিবার শক্তিশালী টর্নেডোর আঘাতে তিন শিশুসহ কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। মিসিসিপির মধ্যাঞ্চলে বয়ে যাওয়া এই টর্নেডোয় অনেক লোক আহত হয়। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র গ্রেগ ফ্লিন জানান, চকটাও কাউন্টিতে ৫ জন, ইয়াজুতে ৪ জন এবং হোমস কাউন্টিতে ১ জন মারা গেছেন। তিনি জানান, ১৩টি কাউন্টির ওপর দিয়ে বয়ে গেছে ঝড়। এতে মহাসড়কগুলো বন্ধ হয়ে গেছে, ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ভেতরে আটকা পড়েছেন বাসিন্দারা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইয়াজুতে উদ্ধারকাজে সহযোগিতা করতে পার্শ্ববর্তী হিন্দস কাউন্টি থেকে বিশ জনেরও বেশি ডেপুটি ও তাদের ১০০ জন সহকর্মী পাঠানো হচ্ছে। আমেরিকায় বছরের প্রথম বড় ধরনের এই টর্নেডো আঘাত হানার পর মিসিসিপির গভর্নর হ্যালি বারবার ওই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সিবিএস টেলিভিশনকে তিনি বলেন, ইয়াজু শহরের ব্যাপক ক্ষতি হয়েছে। গভর্ণর জানান, এটি একটি বড় ধরনের আঘাত, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। ঝড়টি টেনেসি, আলাবামা এবং কেনটাকির দিকে সরে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/কেএমএস/১১৪৮ ঘ.