২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল শার্টদের নতুন দাবি থাই সরকারের বিবেচনার আশ্বাস

ব্যাংককে লাল শার্ট বিক্ষোভকারীরা সংকট নিরসনে নতুন যে দাবি জানিয়েছে সরকার তা বিবেচনা করার বলে শনিবার আশ্বাস দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 06:55 AM

Updated : 24 Aug 2022, 08:48 PM

ব্যাংকক, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যাংককে লাল শার্ট বিক্ষোভকারীরা সংকট নিরসনে নতুন যে দাবি জানিয়েছে সরকার তা বিবেচনা করার বলে শনিবার আশ্বাস দিয়েছে। লাল শার্টরা অবিলম্বে পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবি থেকে সরে এসে এর জন্য সরকারকে ৩০ দিন সময় বেঁধে দিয়েছে। একইসঙ্গে গত ১০ এপ্রিল বিােভকারীদের সঙ্গে সেনাদের সংঘর্ষে প্রাণহানির ঘটনার নিরপে তদন্ত করার জন্য তারা প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভার প্রতি আহ্বান জানিয়েছে। ওই সংঘর্ষে ২৫ জন নিহত হয়। অভিজিতের সরকার লাল শার্টদের দাবি বিবেচনার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা মেনে নেবে কিনা তা স্পষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্টরা ব্যাংককে সমবেত হয়ে প্রধানমন্ত্রী অভিজিতের পদত্যাগ ও নতুন করে নির্বাচন দেওয়ার দাবিতে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে। কিন্তু অভিজিত তাদের দাবি আমলে নেননি। চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী পিচ পংসাওয়াত বলেন, "বর্তমান সরকার তিন মাসের সময়সীমার ব্যাপারে রাজী হতে পারে। তবে তাতে উত্তেজনা কমবে বলে মনে হয় না। ফলে রাজপথে কী ঘটতে পারে সে সম্পর্কেও কিছু বলা যাচ্ছে না। থাই সরকারের কর্মকর্তারা লাল শার্টদের দাবির ব্যাপারে শনিবার বৈঠকে বসে। এর আগে শুক্রবার রাতে তারা লাল শার্ট নেতাদের সঙ্গে কথা বলেছে। ব্যাংককে শনিবারও চরম উত্তেজনা ও সহিংসতার ঝুঁকি বিরাজ করে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে। অভিজিতের কিছু সমর্থক শনিবার লাল শার্টদের ব্যারিকেডের বাইরে সরকারের সমর্থনে সমাবেশের চেষ্টা চালালে লাল শার্টদের সঙ্গে তাদের বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২৪৯ ঘ.