২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট নিরসনে আপোস প্রস্তাব লাল শার্টদের

ব্যাংককে লাল শার্ট বিক্ষোভকারীরা শুক্রবার সঙ্কট নিরসনে সরকারকে আপোস প্রস্তাব দিয়েছে। পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য সরকারকে ৩০ দিন সময় দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 01:09 PM

Updated : 24 Aug 2022, 08:45 PM

ব্যাংকক, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ব্যাংককে লাল শার্ট বিক্ষোভকারীরা শুক্রবার সঙ্কট নিরসনে সরকারকে আপোস প্রস্তাব দিয়েছে। পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য সরকারকে ৩০ দিন সময় দিয়েছে তারা। অবিলম্বে পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবি থেকে সরে এসে লাল শার্টরা সরকারকে ওই সময়সীমা দিয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভাকে ১০ এপ্রিলে বিক্ষোভকারীদের সঙ্গে সেনাদের সংঘর্ষে নিহতের ঘটনার নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানিয়েছে তারা। ওই সংঘর্ষে ২৫ জন নিহত হয়। লাল শার্টরা বিক্ষোভস্থলগুলো থেকে সেনাদের প্রত্যাহার করে নেওয়ার দাবি জানায় । ব্যাংককের বাণিজ্যিক এলাকার বিক্ষোভস্থল থেকে লাল শার্টদের এক নেতা ওয়েং তোজিরাকরণ বলেন, " সরকারকে আমাদের আন্দোলনে কোনোরকম হুমকি-ধামকি দেওয়া বন্ধ করতে হবে।" সেনাপ্রধান অনুপং পায়োচিন্দা কমান্ডারদের এক বৈঠকে বিক্ষোভ দমন করা হবে না বলে ঘাষণা দেওয়ার পরপরই লাল শার্টরা নতুন করে এ দাবি-দাওয়া জানাল। বৈঠকে পায়োচিন্দা বলেন, ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমনাভিযান চালানো হবে না। কারণ, তা ভালোর পরিবর্তে বরং আরো খারাপ ফল বয়ে আনবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১০ ঘ.