২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় হামলার পরিকল্পনা নেই : সিউল

দক্ষিণ কোরিয়া শুক্রবার পরিষ্কার ইঙ্গিত দিয়েছে, তার সামরিক জাহাজডুবির ঘটনায় উত্তর কোরিয়া জড়িত থাকলেও প্রতিশোধমুলক কোন হামলার পরিকল্পনা তাদের নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 09:38 AM

Updated : 24 Aug 2022, 08:46 PM

সিউল, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়া শুক্রবার পরিষ্কার ইঙ্গিত দিয়েছে, তার সামরিক জাহাজডুবির ঘটনায় উত্তর কোরিয়া জড়িত থাকলেও প্রতিশোধমুলক কোন হামলার পরিকল্পনা তাদের নেই। গত মাসে উত্তর কোরিয় সমূদ্রসীমার কাছে দক্ষিণ কোরিয় নৌবাহিনীর একটি জাহাজ বিস্ফোরণের পর ডুবে যায়। এ ঘটনায় ৪৬ জন নাবিক প্রাণ হারায়। দক্ষিণ কোরিয় গোয়েন্দা তথ্যানুসারে উত্তর কোরিয় টর্পেডোর আঘাতে এ জাহাজডুবি ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয় কর্তৃপক্ষ। কিন্তু স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দা বাহিনীর প্রতিবেদনে উত্তর কোরিয় টর্পেডোর আঘাতে জাহাজডুবির ঘটনা নিশ্চিত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মাইয়ুং বাক বিদেশী সাংবাদিকদের বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে তদন্ত কাজ পরিচালিত হচ্ছে। তদন্তের ফলাফল প্রকাশিত হলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা করবো। দক্ষিণ কোরিয়া যদি তার প্রতিবেশি দেশ উত্তর কোরিয়ায় সামরিক হামলা চালায় তাহলে সেটা দক্ষিণ কোরিয়ার জন্য আরও খারাপ হবে। তদন্ত কর্মকর্তারাও তাই এ ঝুঁকি নিতে রাজি হচ্ছে না। কারণ,